নীরবকান্না
নাঈম হোসেন
দ্রব্য মূল্য দফায় দফায় বাড়ছে
তাই মানুষ নীরবে কাঁদছে।
মধ্যবিত্ত গরীব সবাই হাহাকার করছে
কী খাবে কী করবে নির্জনে ভাবছে?
তেল থেকে নুন
সবকিছুতে আগুন
গ্যাসের দামও বৃদ্ধি কয়েকগুণ
মরার উপর খাড়ার পা কষ্ট দ্বিগুণ।
গরিবের মাথায় হাত
পেটে জুটেনা ভাত
ধনীদের আয়েশ তবু স্বর্ণ, রৌপ্য, হিরক, পান্না।
মধ্যবিত্ত করছে হায় হায়, নীরব কান্না।
সইতে না পেরে কেউ সরকারকে দেয় গালি
তা দেখে চামচারদল দেয় হাততালি।
তেল, চাউল সবকিছু গুদামে মজুদ আছে।
অধিক লাভের জন্য বিক্রেতা কৃত্রিম সংকট করছে।
প্রশাসন অভিযান দিয়ে সিন্ডিকেট চক্র ধরছে
ক্রেতাদের কাছে
সরকার দাম বাড়াইছে
এমন মিথ্যা বানোয়াট রটনা করছে।
সিন্ডিকেট চক্রের নির্মূল চাই
নীরব কান্না আর না
গরীব মোরা বাঁচতে চাই
অপরাধীদের ছাড় না।
সমাপ্ত।।
রচনাকালঃ ১২ মার্চ ২০২২ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
আ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন