কবিতা অভিলাষ দুই লেখক নাঈম হোসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা অভিলাষ দুই লেখক নাঈম হোসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

কবিতা অভিলাষ(দুই)

অভিলাষ(দুই)

নাঈম হোসেন 

এমন স্বদেশপ্রেমিক আমি চাই - 
যাঁদের স্বদেশ রক্ষায় জীবন দিতে , 
কোন অজুহাত নাই ৷ 
এমন দেশপ্রেমিক আমার দেশেতে,
একজনও কী নাই?

এমন কোরআনপ্রেমিক  আমি চাই- 
যাঁদের জিহাদের ময়দানে সেচ্ছায় জীবন দিতে, 
কোন ভয় নাই  ৷ 
এমন কোরআনপ্রেমিক আমার দেশেতে,
একজনও কী নাই?

এমন একদল মুসলিম তরুণ আমি চাই।
যাঁদের ঈমানী হিম্মত দেখে নাস্তিকরা সবাই , 
ভয়ে পালাই পালাই।
ইসলাম নিয়ে কটুক্তি করবে সেই , 
সাহস কারো নাই৷ 

এমন একদল দুর্জয় তরুণ আমি চাই- 
যাঁরা দেশ ও জাতি রক্ষায় , 
সদা অটল ,অনড় আরও থাকবে অভয় ৷ 
এমন অদম্য সাহসী যুবক ,যে সতত থাকে নির্ভয়৷ 
এমন সাহসী যুবক কি একটিও নাই?

এমন একদল সাহসী সৈনিক কী,
আমার স্বাধীন বাংলাদেশে নাই ? 
তবে ,এত কেন ,সহস্রাধিক মা-বোন ধর্ষিতা হচ্ছে ,বলো ভাই ? 
মা-বোনদের ইজ্জত রক্ষায় তরুণ সৈনিক কি , 
তোমরা কেউ নাই ? 

আমার দেশে কি এমন বীর শাসক কেউ নাই?
যে করবে কোরানের রাজ্য গঠন ও শাসন,
যে হবে ঈমানী শক্তিতে,সদা তেজিয়ান ৷
মুসলিমদের রক্ষায় যে করবে আত্মদান।
এমন শাসক দেশ সেবায় একজন চাই।

ঐ যে,ঐ শোন; কাঁদছে,
ইসরাঈল,কাশ্মীর!
ঐ যে ,ঐ দেখ; নদীতে ভাসছে, 
অসংখ্য লাশ মায়ানমার ৷ 
আফগান ,ফিলিস্তিন ও প্যালেইস্টাইন ৷ 
আরও যতো আছে মজলুম মুসলমান ৷ 
তাঁদের রক্ষায় তরুণ হও আগুয়ান!

ওরা তোমাদের-ই ভাই ওরা মুসলমান!
ওরা অসহায় মজলুমান৷ 
যাঁদের অশ্রুতে গগনও হচ্ছে কম্পমান৷ 
হে তরুণ ! এক্ষুণি প্রস্তুত হও,ঈমানী শক্তিতে হও বলিয়ান ৷ 
ওরা আমার ভাই ! ওরা মজলুম মুসলমান ৷ 
আর দেরি কেন ? ওঠো , যাও হে তরুণ ! 
অদম্য সাহস নিয়ে ওদেরে করো পরিত্রাণ ৷ 

এসো হে তরুণ ! 
এসো হে বিশ্ব মুসলমান ! 
এসো হে বিশ্ব মানবজন ! 
এসো আমরা হই অভেদ বন্ধন ! 
এসো আমরা সাজাই একটা নতুন স্বর্গ ভুবন ! 
এটাই ভাই আমার অভিলাষ ! 
বিশ্ব জুড়ে হয় যেন, ঘরে -ঘরে স্বর্গের আবাস৷ 
                 সমাপ্ত৷৷

রচনা কালঃ ০৫/০৫/২০১৬ ইং

বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 

যে আমল করলে রহমত নাজিল হয় এবং যে কাজ করতে আল্লাহ বারণ করেছেনঃ লেখক নাঈম হোসেন

  যে আমল করলে রহমত নাজিল হয় এবং যে কাজ করতে আল্লাহ বারণ করেছেনঃ  লেখক নাঈম হোসেন  একজন মুসলমান অপর আরেকজন মুসলমানের ভাই৷ মহান আল্লাহ তাআলা ...