শহীদ স্মরণে
মোহাম্মদ নাঈম হাসান ৷
১৯৫২
ভাষার জন্য লড়াই করে যাঁরা দিয়ে গেলো প্রাণ ৷
১৯৭১ স্বাধীনতার জন্য লড়াই
করে যাঁরা দিয়ে গেলো প্রাণ ৷
ওরা আমাদের ভাই !
ওরা আমাদেরই প্রিয়জন !
এইযে,
স্বাধীন ভাষায় কথা বলি ,
এইযে, স্বাধীনতার বিপ্লব করি ,
এসব-ই-যে হলো ,
তাঁদের-ই অবদান !
লাল সবুজের পতাকা ছিনিয়ে আনতে ,
ওরা দিয়ে গেল নিজেদের
প্রাণ !
তবু রেখে গেলো ওরা স্বদেশের সম্মান৷
কতো সহস্র মা যে হয়ে গেলো
সন্তান হারা ৷
কতো সহস্র শিশু যে হলো অনাথ,
কতো বোন যে হয়ে গেলো স্বামী
হারা৷
কতজন যে হয়ে গেলো উধাত্ত ,
কতজন যে আজও হয়ে আছে প্রিয়জন হারা ৷
যাদের
জন্য উদ্বাস্তু হলো আমার হাজারো ভাই,
ওরা কারা ?
ওরা পাক বাহিনী !
ওরা
হানাদার!
ওরা আল বদর!
ওরা রাজাকার৷
আজও আমরা চাই ওদের হোক উপযুক্ত শাস্তি
,
হোক ন্যায় বিচার৷
ওদের এই স্বাধীন বাংলায় কভু ঠাঁই নাই ৷
ওদের জন্যই
দিতে হলো তরতাজা প্রাণ ,
শহীদ হলো আমার ত্রিশলক্ষ বোন ও ভাই ৷
আজও নির্জনে
বসে যখন অঙ্কন করি স্বাধীনতার সেই ভয়াল দৃশ্যপট !
শিউরে উঠে আমার হৃদয়পট৷
যেন এখনও শুনতে পাই ,
কে আছো ভাই ?
বাঁচাও বাঁচাও বলে ধর্ষিতা কিশোরী ,
মা-
বোন ও শিশু বিকট চিৎকার করছে ৷
আবালবৃদ্ধবনিতা বারংবার আর্তনাদ করছে৷
আমি
তখনই চপল হয়ে উঠি ৷
আমি ফের খড়গ হস্তে ওদের উদ্ধারে ছুটি ৷
শহিদদের
গোরস্থানে যখন গিয়ে দাঁড়াই ৷
তখনই যেন ত্রিশলক্ষ শহিদদের রক্তের গন্ধ পাই৷
আমি বাকহারা হয়ে চেয়ে থাকি ৷
মুহূর্তেই স্বাধীনতার ছক হৃদয় মাঝে আঁকি৷
সহসাই আমার আঁখিদ্বয় হতে অশ্রু ঝরছে৷
যেন শুনতে পাই ,
শহীদমিনার হতে
,
শহীদেরা যেন আমায় ডেকে -ডেকে বলছে-
হে ভাই একটা অনুরোধ শুনে নে !
শোন ভাই
দেশের মধ্যে কভু ইঁদুর আর বল্মীক ঢুকতে দিসনে !
মির জাফরদের জন্য সতত করবে
দুর্বার আন্দোলন৷
দেশের সেবায় সদা সবাই হবে আগুয়ান !
কয়েক সমুদ্র রক্তের
বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি ,
পেয়েছি সম্মান !
এ গৌরব যেন কভু হয়না ম্লান
৷
বিলাপ কণ্ঠে অশ্রুপূর্ণ চোখে ,
আমিও তখন কথা দিলাম ,
যে স্বাধীনতার জন্য
রক্ত-প্লাবিত হয়েছে ,
দেশের সকল শহর ও গ্রাম ৷
জীবনের বিনিময় হলেও ,
রেখে
যাব সে স্বাধীনতার সম্মান ৷
ন্যায়ের পথেই করে যাব ,
আজীবন সংগ্রাম৷
যে
স্বাধীনতার জন্য হয়েছে দীর্ঘ ন’মাস রক্তবৃষ্টি৷
সে স্বাধীনতার সম্মানে রাখব
সতত সু’দৃষ্টি৷
নই তালিম নিয়ে যুগে- যুগে লেখা হবে ইতিহাস !
সকল শহীদ
স্মরণে ৷
অবশেষে প্রভুর দরবারে তুলে দু’হাত ,
অশ্রুরুদ্ধ-কণ্ঠে করছি
মোনাজাত !
সকল শহীদেরে নসীব করো সর্বোত্তম জান্নাত৷
সমাপ্ত৷
কবি পরিচিত:
মোহাম্মদ নাঈম হাসান৷ পিতার নাম: মৃত,
হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ৷ মাতার নাম: মোসাম্মাৎ মোর্শেদা বেগম৷ থানা –
মঠবাড়িয়া , জিলা – পিরোজপুর৷