বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

কবিতা সত্বান্বেষী লেখক নাঈম হোসেন

সত্যান্বেষী

নাঈম হোসেন

তুমি সত্যান্বেষী  !
তুমি উদারমনা !
তুমি বীর ! তুমি বহমান!

তুমি সত্যের সৈনিক !
তুমি সাংবাদিক
মাহমুদুর রহমান।

ভাই তুমি যতটা উদারমনা !
আর যেভাবে সত্যের পথে করছ লড়াই !

কবি গর্বিত !
তোমার ন্যায় আচরণে কবি বশীভূত।

তোমাকে নিয়ে তাই
কবি করছে বড়াই৷

সত্যের পথে
অন্যায়ের প্রতিবাদে
তুমি থেক সদা অবিচল৷

সতত করি ফরিয়াদ ,
আল্লাহর কাছে তুলে দু'হাত
তোমাকে দেয় যেন আবেহায়াত।
সবকাজে  করে যেন সফল!

তুমি কলম সৈনিক হয়ে
সত্যের পথে লড়ে যাও অবিরাম৷
আল্লাহ্‌ সহায়ক তোমার
তুমি মনমরা হয়োনা ,
ন্যায় পথেই তুমি পাবে আরাম!

তোমার মতো কলম সৈনিক পেয়ে 
কবি গর্বিত৷
তুমি নন্দিত ,
হবে চিরনন্দিত ৷
সত্যের পথে এগিয়ে চলো
তুমি কভু হয়োনা ভীত ৷

প্রতিটি মায়ের উদরে জন্ম হয় যেন ,
তোমার মত উদারমনা সহস্র কলম -সৈনিক !
প্রভুর দরবারে তোমার জন্য 
কবির এই প্রার্থনা থাকবে প্রত্যহ দৈনিক ৷

পর উপকারে সকল সাংবাদিক ভাই
সদা  হও আগুয়ান ৷
কলম দিয়ে তোমরা সত্যের পথে করে যাও
দুর্বার আন্দোলন!

সাংবাদিক তোমরা প্রত্যেকে হও সত্যান্বেষী
করে যাও সত্যানুসন্ধান ৷
তোমরা প্রত‍্যেককে হও আনিসুল হক, রোজিনা, মাহমুদুর রহমান।

অন্যায়ের সকল নিগড় ভেঙে
তোমরা করে যাও
সদা সত্যেকে উন্মোচন!
  সমাপ্ত।।
রচনা কাল : ১০ জুন ২০১৬ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 

কোন মন্তব্য নেই:

যে আমল করলে রহমত নাজিল হয় এবং যে কাজ করতে আল্লাহ বারণ করেছেনঃ লেখক নাঈম হোসেন

  যে আমল করলে রহমত নাজিল হয় এবং যে কাজ করতে আল্লাহ বারণ করেছেনঃ  লেখক নাঈম হোসেন  একজন মুসলমান অপর আরেকজন মুসলমানের ভাই৷ মহান আল্লাহ তাআলা ...