শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮

কবিতা জগাখিচুড়ি লেখক নাঈম হোসেন

জগাখিচুড়ি

নাঈম হোসেন 

আফসোস আজ
বিশ্ব আলেম সমাজ
হয়ে গেল জগাখিচুড়ি !

ধর্ম বিরোধীরা তাই সুযোগ পেল ,
ইসলামের অপকলঙ্ক ,
নিত্যানন্দে তাই ওরা বাড়িয়ে দিল ৷

ওরা অবজ্ঞা করছে ইসলাম ৷
অপদস্থ হচ্ছে বিশ্ব মুসলিম ৷
ওরা হীয়মান করে দেখছে ইসলাম ও মুসলিম ৷

ওরা মুসলিমদের অপমান করে
করছে সহস্রাধিক সেনচুরী ৷
নীরব কেন ? ওহে বীর মুসলিম !
তুমি বিশ্ব বিজয়ী বীর মুসলিম !

ইমানী হিম্মৎ নিয়ে আরেকবার জেগে ওঠো তুমি !
চির ঐক্যের বিশাল ঝাণ্ডা নিয়ে আরেকবার ফিরে এসো তুমি !

ভেঙে ফেলো সকল বাঁধা ,
মোরা মুসলিম ঐক্য সদা।
ছিনিয়ে আনতে হবে  ইসলামী বিজয়ী নিশান ৷

মনে রেখ,  মুসলিম তুমি !
তোমার সাহায্যকর্তা যথেষ্ট
এক আল্লাহ সুমহান ৷

তোমার মস্তক চির উন্নত , 
তুমি নয়তো কাপুরুষ,ভীত ৷
বিপ্লবী বীর তুমি !
ভ্রাতৃত্বের বন্ধনে চির আবদ্ধ তুমি !
গর্বিত আখেরি নবীর উম্মত তুমি ! 

কিসের তোমার ভয় ?
স্বয়ং আল্লাহ্‌ই যখন তোমার সহায় !

তোমরা বিপ্লবী বীর চার খলিফাদের উত্তরসূরি!
তোমাদেরকে করজোড় অনুরোধ করি !
তোমরা আর থেকোনা , জগাখিচুড়ি ৷

তবেই তোমরা ফিরে পাবে বিজয়ী নিশান !
ফের পাবে তোমরা ঐতিহ্যের সম্মান ৷
       সমাপ্ত।।
রচনাকালঃ ২ ফেব্রুয়ারি ২০১২ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 

কোন মন্তব্য নেই:

যে আমল করলে রহমত নাজিল হয় এবং যে কাজ করতে আল্লাহ বারণ করেছেনঃ লেখক নাঈম হোসেন

  যে আমল করলে রহমত নাজিল হয় এবং যে কাজ করতে আল্লাহ বারণ করেছেনঃ  লেখক নাঈম হোসেন  একজন মুসলমান অপর আরেকজন মুসলমানের ভাই৷ মহান আল্লাহ তাআলা ...